পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে এক হাজারেরও বেশি আফগান সেনা সীমান্ত অতিক্রম করে । দেশটির সরকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। তাজিক কর্মকর্তারা দাবি করেছেন, আফগান প্রদেশ বাদাখশানের কয়েকটি জেলায় যুদ্ধের পর ‘জান বাঁচানোর’ তাগিদেই এসব আফগান সৈন্য তাদের দেশে আশ্রয় নিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা এখন তালেবানের দখলে। প্রতিদিনই তারা নতুন নতুন জেলা সরকারি বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিচ্ছে। বাদাখশানে তালেবান যোদ্ধারা দ্রুত ঐ এলাকার প্রধান শহর ফায়েজাবাদের দিকে এগিয়ে আসছে। গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তবর্তী কয়েকটি ঘাঁটি থেকে আফগান সরকারি সৈন্যদের পালানোর ঘটনা ঘটেছে। প্রতিবেশী আরেকটি দেশ উজবেকিস্তানেও কিছু আফগান সেনা আশ্রয় নিয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930