চতুর্দশ আসরে প্রথমবারের মতো আজ রাত ৮টায় মুম্বইয়ের ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের লড়াই হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ম্যাচে সাকিব আল হাসানের মোকাবিলায় নামছেন মোস্তাফিজুর রহমান।
এবারের আইপিএলে যুতসই অবস্থানে নেই কলকাতা কিংবা রাজস্থান। দুটি দলই ৪টি করে ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে।
প্রথম দেখায় সাকিব-মোস্তাফিজ মুখোমুখি হবেন কী না তা নিয়েও রয়েছে সংশয়। রাজস্থানের একাদশে কাটার মাস্টারের থাকার সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে কলকাতার একাদশে ছিলেন না সাকিব। এ ম্যাচেও একাদশে বাংলাদেশি অলরাউন্ডারের জায়গা পাওয়া নিয়ে সন্দেহ আছে।
আসরে কলকাতার প্রথম তিনটি ম্যাচে ছিলেন সাকিব।

চোট কাটিয়ে একাদশে ফিরেছেন সুনীল নারিন। বিদেশি কোটায় ৪ খেলোয়াড়ের বেশি নেয়ার সুযোগ নেই, তাই নারিন একাদশে থাকলে সাকিবকে মাঠে দেখা যাবে না বললেই চলে। গত ম্যাচে কলকাতার বোলাররা খরুচে বল করলেও তুলনামূলক ভালো ছিল নারিনের বোলিং। তাই তাকে একাদশ থেকে বাদ দেয়ার সম্ভাবনা ক্ষীণ।
অন্যদিকে রাজস্থানের খেলা চারটি ম্যাচের সবকটিতেই একাদশে ছিলেন মোস্তাফিজ। বল হাতে বাংলাদেশি পেসারের পারফরম্যান্সও বেশ ভালো। তাই কলকাতার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মোস্তাফিজের জায়গা প্রায় নিশ্চিত।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930