রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে তার গুলশানের অফিস থেকে সাদা পোশাকের একদল লোক তুলে নিয়ে গেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

আজ শনিবার বিকালে মতিনকে তুলে নেয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. ইদ্রিস আলী।  এ ঘটনায় সন্ধ্যায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

মতিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় জিডির বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সিনথিয়া।

ডিউটি অফিসার সিনথিয়া বলেন, শনিবার বিকাল চারটার দিকে সাদা পোশাকে সাত-আটজন লোক মতিনকে তার অফিস থেকে তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। সাধারণ ডায়েরি নম্বর-১৩৭৮। উপপরিদর্শক সুব্রত কুমার পোদ্দারকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ডিউটি অফিসার।

সুব্রত কুমার পোদ্দার ঢাকাটাইমসকে বলেন, ‘ওই স্কুলের একজন কর্মকর্তা খালেদ মতিনকে ‘তুলে নেওয়ার’ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বলে আমি শুনেছি। তবে এখন আমি থানার বাইরে রয়েছি। আমাকে এই সাধারণ ডায়েটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে থানা থেকে আমাকে জানানো হয়েছে।’

এই ঘটনা থানাকে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ডিউটি অফিসার।
জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে লেকহেড স্কুল বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি করে এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে পরিচালনা পর্ষদ করে স্কুলটি চালুর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031