একজন নিহত হয়েছেন টাঙ্গাইলের মধুপুরে মাদক কারবারিদের দুই পক্ষে গোলাগুলিতে, যিনি সাবেক ইউপি সদস্য। তার নাম মাসুদ রানা ফরিদ।

শুক্রবার ভোরে উপজেলার জলছত্র মাগন্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামের শামছুল মন্ডলের ছেলে। তিনি অরণখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। পুলিশের তালিকাভূক্ত এই আসামির বিরুদ্ধে মধুপুর থানায় পাঁচটি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, শুক্রবার ভোরে মধুপুর উপজেলার পাহাড়ি অঞ্চল অরণখোলা ইউনিয়নের জলছত্র মাগন্তিনগর এলাকায় দু’দল মাদক কারবারিদের মধ্যে মাদক বেচাকেনা ও টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ শুরু হয়। এরপর দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031