আদালত ময়মনসিংহের ত্রিশালের মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হত্যার অভিযোগে জাতীয় পার্টির সাবেক এমপিসহ সতের জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ৩নং আমলী আদালেতে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো হাফিজ আল আসাদ এই আদেশ প্রদান করেছেন। আদালত সুত্রে জানা যায়, ১৯৭৪ সালের ২৭ নভেম্বর দরবারের কথা বলে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ২০১৬ সালের ৮ মার্চ নিহতের ছেলে লোকমান হাকিম ময়মনসিংহের একটি  আদালতে মামলা দায়ের করেন। মামলায় ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ ১৭ জনকে আসামি করা হয়। ত্রিশাল থানার ওসি (তদন্ত) মো মোকলেছুর রহমান ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ছয় মাস তদন্ত শেষে চলতি বছর ৫ সেপ্টেম্বর  আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত আজ দুপুরে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031