চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি সবুক্তগীর সিদ্দিকী মক্কিকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও নগর বিএনপির সভাপতি কারাবন্দী ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগ করার সময়।

আজ শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান মক্কির ছোট ভাই আফজল করিম সিদ্দিকী।
তিনি জানান, গ্রেপ্তারের মাত্র ৩০ মিনিটের মধ্যেই তার ভাই মক্কিকে চকবাজার থানায় সম্প্রতি দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অথচ পুলিশের দায়ের করা ওই মিথ্যা মামলায় গত সপ্তাহে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন মক্কি।

সিএমপির চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন জানান, নাশকতার পরিকল্পনাসহ বেশ কয়েকটি মামলার আসামি মক্কি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানগর বিএনপির দপ্তর স¤পাদক ইদ্রিস আলী বলেন, মক্কি আগের সব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। নতুন কোনো মামলা ছিল না। পুলিশ বিনা কারণে নির্বাচনী প্রচারণা বানচাল করতে তাকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, সবুক্তগীর সিদ্দিকী মক্কি গত ১৫ দিন আগে ভারতের চেন্নাই থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে দীর্ঘ ২ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930