কয়েকটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে ৮টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয় একাদশ সংসদ নির্বাচনের পর আগের মন্ত্রিসভা থেকে বাদ পড়া আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রধান করে । এরমধ্যে শিল্প, বাণিজ্য, কৃষি ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি পদ দেয়া হয়েছে গত মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের। সংসদ নেতার অনুমতিক্রমে কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়। বুধবারের বৈঠকে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে ফারুক খানকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31