সাবেক সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন গাজীপুরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে । আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। গতকাল শুক্রবার রাতে জেলার রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সিভিল সেকশনের উচ্চমান সহকারী মো. আবু হানিফ ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেনের নাম জানা গেছে। অন্যজনের নাম জানা যায়নি। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল খায়ের জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে রাজেন্দ্রপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতগামী যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। এই ঘটনায় আরও কমপক্ষে পাঁচজন আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930