পুলিশ ট্রাফিক আইন ভঙ্গ করায় বলিউড তারকা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানকে নোটিশ পাঠিয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হেলমেট না পরায় সারার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সারাকে একটি নোটিশও পাঠিয়েছে দিল্লি পুলিশ। এতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক আইন ভঙ্গ করায় এ অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ট্রাফিক বিভাগ।
একটি ছবিকে ঘিরেই এই বিপদের মুখোমুখি হয়েছেন সারা। বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল-টু’ সিনেমার শুটিং করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি শুটিং দৃশ্য ভাইরাল হয়। এতে দেখা যায়, মোটরসাইকেল চড়ে আছেন কার্তিক-সারা। চালকের আসনে হেলমেট মাথায় কার্তিক, কিন্তু পেছনে হেলমেট ছাড়া বসে আছেন সারা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
