আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে । নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ করবে তারা। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। পরিষদের যুগ্ম সমন্বয়ক নুরুল হক নুর বলেন, কোটা বাতিলের প্রজ্ঞাপন ও সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত বুধবার একই দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সেখানে তারা বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিলো।

 কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন দেয়া হয়নি।
Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31