সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদুল আযহাকে ঘিরে ১০ দিন সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন । সোমবার সচিবালয়ে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি (ফিলিং) স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এছাড়া ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন সড়ক-মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে।

গ্যাস র‌্যাশনিংয়ের সুবিধার্থে এখন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031