সিরিয়ার এক সেনা নিহত হয়েছেন দামেস্কে ইসরাইলের বিমান হামলায় । ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক সেনা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, রাজধানীর কয়েকটি সেনা অবস্থানকে লক্ষ্য করে বুধবার ওই হামলা চালানো হয়। এ নিয়ে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, গালিলি অঞ্চল থেকে ইসরাইল মিসাইল হামলা চালিয়েছে। এতে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীকে টার্গেট করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে। তারপরেও এক সেনা নিহত এবং ৩ সেনা আহত হয়েছে।
এদিকে বৃটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আহত হওয়া সেনার সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।

এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031