সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতির জন্য প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি থাকা দরকার বলে মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণ’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও ড. মোস্তাফিজুর রহমান। ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণ’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করেন সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজেম।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতিতে সুশাসন থাকা দরকার। সেজন্য প্রতিযোগিতাপূর্ণ রাজনীতিও দরকার। ব্যবসায়ীরা রাজনীতিতে যুক্ত হচ্ছেন।

ব্যক্তির প্রয়োজনে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছেন। এ কারণে ছোট ছোট উদ্যোক্তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পান না। রাজনীতি এখন বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে ব্যবসায়ীদের বড় ভূমিকা থাকা উচিত। এক্ষেত্রে  উদ্যোক্তারা প্রস্তুত কিনা, তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। রাজনৈতিক নেতাদের হলফনামার সত্যতা যাচাই করতে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনের পরেও এসব হলফনামার আপডেট রাখারও পরামর্শ দেন তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031