নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর দেশব্যাপী অনুষ্ঠিত হওয়া ৬২টি পৌরসভার ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন । শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মো. আলমগীর বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা যায় নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে। মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, তা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, সেই হিসেবে বলা যায় এটা নগণ্য। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ১০টি পাতা হারিয়ে গিয়েছিল ফলে ভোট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং ও পোলিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে।

ফলে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।

তিনির আরো বলেন, পৌরসভা নির্বাচনে ভোট ভালো হয়েছে। বরাবরের মতো বলা যায় ভোটের হার ৬০ থেকে ৭০ শতাংশ হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930