তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত নির্বাচনে জালিয়াতির মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে । আজ শুক্রবার এ রায় দেওয়া হয়।

এরইমধ্যে বিভিন্ন মামলায় সু চিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা দায়ের করে।
advertisement

দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘনসহ সু চির বিরুদ্ধে কমপক্ষে ১৮টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সু চির প্রায় ১৯০ বছর কারাদণ্ড হতে পারে। সূত্র: ওয়াশিংটনপোস্ট

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930