আহমেদ কবীরকে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি)সরিয়ে দেয়া হয়েছে। রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এক নারী অফিস সহকারির সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে জামালপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (পিএস)  মোহাম্মদ এনামুল হক। অপর আদেশে তাকে এই নিয়োগ দেয়া হয়।

সম্প্রতি আহমেদ কবীরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

গত বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়। জামালপুরসহ সারাদেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031