জহুরুল ইসলাম ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন ।  চলতি লিগে এটি তার দ্বিতীয় শতক। এরআগে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও আবাহনীর হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি।

শুক্রবার গাজি গ্রুপ ক্রিকেটারর্সের বিপক্ষে সেঞ্চুরিসহ ১৩০ রানের ইনিংস খেলেন জহুরুল। তার ব্যাটে ছড়ে গাজি গ্রুপের সামনে ২৮৭ রানের টার্গে রাখে আবাহনী।

নান্দনিক ব্যাটিং করে ১২৪ বলে শতক হাঁকিয়েছেন আবাহনীর ওপেনার জহুরুল ইসলাম। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের এটি তার চতুর্থ শতক। ৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটসম্যান হাঁকিয়েছেন ১২টি চার। আর ১৩০ রানের ইনিংসে ২ ছক্কা এবং ১৪টি বাউন্ডারি হাঁকান জহুরুল।

তারআগে গত ম্যাচে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ৯৬ রানের ইনিংস খেলে ফিরেছিলেন জহুরুল। চার রানের সেই আক্ষেপ পরের ম্যাচেই মেটালেন তিনি।

অপরদিকে ডিপিএলে অসাধারণ ব্যাটিং শৈলী দেখিয়ে যাচ্ছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তুলে নিয়েছেন তাঁর ১৫তম লিস্ট ‘এ’ অর্ধশতক। ৭৬ বল করে ৭১ রান করে আবু হায়দার রনির বলে সাজঘরে ফিরেন তিনি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930