আজ শনিবার সন্ধ্যা ৬টায় সৈয়দ আশরাফের মরদেহ হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা তা গ্রহণ করেন।দেশের মাটিতে পৌঁছেছে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ।  এরপর মরদেহ রাজধানীর ২১ বেইলি রোডের বাসায় আনা হবে। রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমইচ) হিমঘরে রাখা হবে। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে দ্বিতীয় জানাজা এবং বেলা ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031