আগামী ৫ নভেম্বর সোমবার  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সংলাপ অনুষ্ঠিত হবে । প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করে জানান, সংলাপে হুসেইন মুহম্মদ এরশাদ তার দল জাতীয় পার্টির পক্ষে নেতৃত্ব দেবেন।
এরআগে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা একটি চিঠি নিয়ে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়।
সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আসন্ন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং এ প্রসঙ্গে তাদের মতামত জানাতেই সংলাপ করতে চান তারা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031