সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।মহামারিকালে যারা সৌদি আরবের কর্মস্থলে ফিরতে পারছিলেন না, তাদের জন্য আগামী শনিবার ও রোববার দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন গণমাধ্যকে জানান, আগামী ২৬শে সেপ্টেম্বর একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে এবং ২৭শে সেপ্টেম্বর আরেকটি ফ্লাইট রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। এদুটি ফ্লাইটে কেবল তারাই যেতে পারবেন, যাদের রিটার্ন টিকিট কেটে রাখা ছিল।

মোকাব্বির খান বলেন, ১৬ ও ১৭ই মার্চ জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারীদের জন্য বিশেষ ফ্লাইট দুটি চালানো হবে। এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমানের সেলস অফিসে আগামী ২৪শে সেপ্টেম্বর যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

আটকে পড়া বাকিদের বিষয়ে বিমান এমডি বলেন, “ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। অন্য যাত্রীদের এখন অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করা যাচ্ছে।” এই যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।

মোকাব্বির বলেন, “কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌছতে হবে বলে সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।”।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930