সৌদি জোট ইয়েমেনের ইরানপন্থী হুতি বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে । গত ৯ এপ্রিল যুদ্ধবিরতির এই ঘোষণায় জোটটি জানায়, প্রাথমিকভাবে আগামি দুই সপ্তাহ তারা ইয়েমেনে আর কোনো হামলা চালাবে না। এর ঠিক কয়েক সপ্তাহ পূর্বেই সৌদি আরব হুতিদের শান্তি আলোচনায় বসার আহবান জানিয়েছিল। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ইমাদ কে হার্ব মনে করছেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে আর যুদ্ধ করতে চায় না। নতুন করে এই আলোচনার প্রস্তাব ও যুদ্ধবিরতি ঘোষণা স্পষ্টতই তার ইঙ্গিত দেয়।
আল-জাজিরায় প্রকাসাহি কে হার্বের বিশ্লেষণে বলা হয়, রিয়াদ দ্রুতই ইয়েমেন থেকে বেড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে জোটসঙ্গী আরব আমিরাতের সঙ্গেও বোঝাপরা হয়েছে সৌদি আরবের। সৌদি নেতৃত্বাধীন আরব জোট একটি বিষয়ে নিশ্চিত হয়ে গেছে যে, হুতিদের হারিয়ে দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

তাই যত দ্রুত সম্ভব সেখান থেকে বেড়িয়ে আসতে চায় তারা। দীর্ঘ দিন ধরেই যুদ্ধ শেষ করার একটি কারণ খুঁজছিল সৌদি জোট। অতপর করোনা ভাইরাস মহামারিকে কারণ দেখিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করা হল। বলা হচ্ছে, নিজের মুখ বাঁচাতে যুদ্ধ থেকে বেড়িয়ে আসার একটি কারণ হিসেবে করোনা পরিস্থিতিকে তুলে এনেছে জোটটি। কিন্তু এটি আসলে তাদের দীর্ঘ দিনের পরিকল্পনা।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার পূর্ববর্তীদের থেকে অনেক বেশি উদার ও রাষ্ট্রের ভবিষ্যতের জন্য বড় ধরণের পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি এক দিকে চাইছেন সৌদি আরব তার রক্ষণশীলতার চাদর থেকে বেড়িয়ে আসুক। অপরদিকে, রাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করতে এতে বৈচিত্রতা আনায় জোর দিচ্ছেন। অযথা যুদ্ধে অর্থ ব্যয়ও তার পরিকল্পনার বাইরে। তাই তিনি এর আগেও আভাষ দিয়েছিলেন ইয়েমেনে যুদ্ধ বন্ধ করার। এবার হয়ত সেই সুযোগ পেয়েও গেলেন ভালভাবে।
উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনে যুদ্ধ শুরু করে সৌদি আরব। দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্টকে উৎখাত করে যোদ্ধাগোষ্ঠি হুতি। তাদের পেছনে সরাসরি হাত রয়েছে ইরানের। অপরদিকে ইয়েমেনে নিজের পছন্দের শাসক বসাতে মরিয়া হয়ে উঠেছিল সৌদি আরব। ফলে ইয়েমেনে সুন্নি আরব রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে যুদ্ধ শুরু করে সৌদি আরব। দীর্ঘ যুদ্ধে মৃত্যুমুখে পতিত হয়েছে লাখ ইয়েমেনি। সৌদি সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষে মৃত্যুর ঝুঁকিতে আছে দেশটির ৪০ শতাংশ জনগোষ্ঠী। তবে যুদ্ধে হুতিকে হারানো অসম্ভব হয়ে উঠছে প্রতিনিয়ত। উলটো, হুতি তার ক্ষমতা বৃদ্ধি করে এখন সৌদির প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে। ফলে কে হার্বের মতো বিশ্লেষকরা বলছেন, এখন বাধ্য হয়েই নিশ্চিত পরাজয় এরাতে রণাঙ্গন ছাড়তে চলেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031