এক স্কুল ছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মুন্না (১৩) টঙ্গীতে । নিহত মুন্না উত্তরার শাহিন ক্যাডেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে পটুয়াখালী জেলার বাউফল থানার তাঁতেরকাঠী গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত মুন্নার বাবা ঢাকার বনানীতে একটি জনশক্তি অফিসে চাকরি করে। আজ এই ঘটনা ঘটে স্থানীয় গাজীপুরা কাজীপাড়া এলাকায়। সে এলাকার হাবিবুর রহমানের ৫মতলা বাড়ির ৪র্থ তলায় সপরিবারে বসবাস করেন। নিহতের খালু শাহাদাত হোসেন জানান, উত্তরা শাহিন ক্যাডেট স্কুল এন্ড কলেজের ছাত্র মুন্না বেশ কয়েকদিন যাবত জ্বরে ভুগছিল।

পরে তাকে হোস্টেল থেকে বাসায় নিয়ে আসা হয়। সেই থেকে সে বাসায়ই থাকছিল। একপর্যায়ে গতকাল সকাল সাড়ে ৮টায় মুন্নাকে একা বাসায় রেখে তার মা মুকুল বেগম ছোট ছেলে তামিমকে নিয়ে স্কুলে যান। স্কুল থেকে বাসায় ফিরে মুন্নার নিথর দেহ খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধারালো অস্ত্রের আঘাতে মুন্নার নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল এবং কণ্ঠনালী ছিল কাটা। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই আব্দুস সালাম নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করেন।

খবর পেয়ে মহানগর পুলিশ কর্মকর্তারা বাড়িটি ঘেরাও করে রাখে। তবে কে বা কারা এবং কি কারণে মুন্নাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কেউ কিছুই বলতে পারেনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031