এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংদিঘী মধ্যাপাড়া গ্রামে আবির হোসেন (১৩) নামে । বুধবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

নিহত আবির হোসেন উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী মধ্যপাড়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে। সে বারতোপা আফসার উদ্দিন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক জামিল উদ্দিন রাসেদ জানান, আবির রাগী প্রকৃতির ছিল। সকালে বাবা আশরাফ উদ্দিন আবিরকে বিকালে ঈদের কেনাকাটার জন্য সময় দেবেন বলে কাজে চলে যায়। পরে দুপুরে আবিরের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পায়নি। এসময় বাড়ির পরিত্যক্ত মাটির ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। বিকালে আবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930