“দেশের স্বাধীনতাসহ সকল গুরুত্বপূর্ণ অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।”স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির শৃঙ্খলা উপকমিটির এক সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফল নেতৃত্বের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানকালে দুটি পুরস্কারসহ ২৯টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তিনি শুধু দেশের নন, সারা বিশ্বের নন্দিত নেত্রী।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সকল অর্জন শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।”

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শৃঙ্খলা উপকমিটির দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন না এ কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করলেই দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করা সম্ভব হবে।”

তিনি বলেন, “এ সম্মেলনে শুধু দেশ নয়, বিদেশ থেকেও অনেক অতিথি আসবেন। আর সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মধ্যদিয়ে তারাও জানতে পারবেন আওয়ামী লীগ একটি সৃশৃঙ্খল সংগঠন।”

শৃঙ্খলা উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি আসলামুল হক এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল আমিন রুহুল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, ইকবালুর রহিম এমপি ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন অপু।

 

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31