‘পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহস দেন না, বরং পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাধ্যমে তারা নানাবিধ কাজ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন । সমাজের নানা ধরনের কাজে অংশ নেন। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশ সদস্যরা নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করছে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেরণা হিসেবে কাজ করেন তাদের সহধর্মিণীরা।’

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‌‘পুলিশ সপ্তাহ-২০২৩’ উপলক্ষে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘সব প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। মানুষের অনুপ্রেরণার সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার ঘর। সেখানে শান্তি, অনুপ্রেরণা থাকলে মানুষ বাইরে তার কাজের জায়গায় সাফল্য লাভ করে। কাজেই ওই সাফল্যের বড় অংশীদার স্ত্রীরা।’

তিনি আরও বলেন, ‘কোনো একটি সমাজ, রাষ্ট্রকে এগিয়ে যেতে হলে সেখানে নারী-পুরুষের সমান অংশগ্রহণ লাগে। অর্ধেক মানুষকে পেছনে ফেলে একটা সমাজ কখনো তার যে সম্ভাবনা আছে সেটাকে বাস্তবায়ন করতে পারে না। অনেক নারীকে ‘কি করেন’ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কিছুই করি না। তার মানে তিনি সবচেয়ে বড়, জরুরি ও সবচেয়ে কঠিন কাজ সারা দিন করেন। সেটা হচ্ছে ঘর, সংসার সামলানো।’

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী লুৎফুল তাহমিনা খান, পুনাকের সাধারণ সম্পাদক নাসিমা আমিন, সহ-সভাপতি মুনমুন আহসান, শারমিন আক্তার খান, মাহমুদা দিদার, দিলরুবা খুরশীদ প্রমুখ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930