আদালত ঢাকার দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায় স্ত্রী লিজাকে হত্যা দায়ে স্বামী ইমন হোসেনের ফাঁসির আদেশ দিয়েছেন ।

বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত ইমন দিনাজপুরের বিরল থানাধীন জগৎপুর মহাজনপাড়ার হাবিবুর রহমান বাবুর ছেলে। তিনি জামিন নেয়ার পর থেকে পলাতক আছেন।

২০১২ সালের ২২ সেপ্টেম্বর ইমন তার স্ত্রী লিজাকে গলাকেটে হত্যা করে। পরে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের দুইদিন পর পুলিশ লিজার মৃতদেহ উদ্ধার করে।

ওই ঘটনায় দক্ষিণখান থানার এসআই শাহজাহান ওই বছরের ২৫ সেপ্টেম্বর একটি মামলা করেন। পরে ইমন গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলাটি তদন্তের পর ২০১৪ সালের ২৯ এপ্রিল পুলিশ ইমনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ট্রাইব্যুনাল ১৬ জনের সাক্ষ্যগ্রহণের পর আজ এই রায় দেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031