একটি বাসায় এক আওয়ামী লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকার। নিহতের নাম উমামা বেগম কনক (৪০)। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য। শুক্রবার মধ্যরাতে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস, ৭৪৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে বারোটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করে।

নিহতের আত্মীয় রুমা বেগম জানান, রাতে আমরা তার নিজ রুমে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরো জানান, নিহতের স্বামী ওমর ফারুক তার নিজ রুমে তাকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি আরো জানান, মিরপুরের ডিওএইচএস ৭৪৩ নম্বর বাসার ফ্ল্যাট নাম্বার ৩/ ডি পূর্বের নিয়ে ভাড়া থাকতেন।

পল্লবীর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, পারিবারিক কলহে রাতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন স্বামী। পরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান ।

তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি নিহতের স্বামী জাপান থাকতেন। পাঁচ বছর আগে দেশে আসেন। বর্তমানে তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। ফ্ল্যাট নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে কোপায়। এ ঘটনায় নিহতের স্বামী ওমর ফারুককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031