ময়মনসিংহ : আজ রোববার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।  নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৫৫) ও তার স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)। এদের বাড়ি ভালুকা উপজেলার কাঠালি গ্রামে। নিহত স্বামী-স্ত্রী ভালুকা মডেল থানায় পুলিশের রান্নার কাজ করতেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো সকালে স্বামী-স্ত্রী বাসা থেকে বের হয়ে থানায় আসছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক তাদের পেছন দিক থেকে চাপা দেয়। এতে তারা দুজন ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31