স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে চিকিৎসকদের দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন । তিনি আক্ষেপ করে বলেছেন, হাসপাতালের মেশিন নষ্ট, কিন্তু হাসপাতালের সামনে গজিয়ে ওঠা ক্লিনিক হাসপাতালের মেশিন ভালো, যা রোগীর জন্য খুব কষ্টকর। চিকিৎসকদের প্রতি ‘সঠিক সেবাটুকু’ দেয়ার অনুরোধ করেছেন সচিব।

ময়মনসিংহ মেডিকেল কলেজ আয়োজিত কলেজ অডিটরিয়ামে বুধবার দুপুরে অনুষ্ঠিত বিভাগীয় স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ররঞ্জন দেবনাথ।

বক্তব্যের শুরুতেই চিকিৎসকের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ‘বঙ্গবন্ধু মানুষের কষ্ট দেখলে কাঁদতেন, ডাক্তারি পেশায় আছেন, সঠিক সেবাটুকু দিন।’

বক্তব্য দেন মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতারা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডা. বিশ্বজিৎ চৌধুরী।

অনুষ্ঠানের আগে স্বাস্থ্য সচিব কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে হাসপাতারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি অব্যবস্থাপনা দেখেও দুঃখ প্রকাশ করেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031