ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন না হার মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন।

চলতি মাসের প্রথম দিকে করোনায় সংক্রমিত হন কামরুন নাহার। এরপর গত বুধবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার দিনেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো ছিল বলে জানিয়েছিলেন স্বজনরা। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন। তবে রাতে অবস্থার অবনতি হয় এবং তিনি চলে যান না ফেরার দেশে।

গত ৪ জুন স্বাস্থ্য সচিবের দায়িত্বে থাকা আসাদুল ইসলামকে সরিয়ে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়। তার স্থলে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নানকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নতুন সচিব করা হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031