চাঁপাইনবাবগঞ্জে এক বিএনপি নেতাকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কুটূক্তির অভিযোগে তার নাম আতাউর রহমান স্টার।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পিয়ালীমারি বাজার এলাকা থেকে আতাউরকে আটক করা হয়। আতাউর শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুকুল চন্দ্র জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে আতাউর রহমানকে আটক করা হয়। তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে আতাউর প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা নিষেধ করলেও সে কারও কথা শুনত না।

বৃহস্পতিবার রাতে আবারও কটূক্তি করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ তাকে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031