পুলিশ চট্টগ্রাম নগরীর হালিশহরে ২০ মাস বয়সী শিশুর (সাঈদ) মৃত্যুর ঘটনায় তার সৎ বাবা আদনান রহমানকে গ্রেপ্তার করেছে  ।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি দুপুরে হালিশহর থানার মনির চেয়ারম্যানের বাড়ি এলাকার একটি বহুতল ভবন থেকে শিশু সাঈদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, শিশু সাইদের পরিবার তার মৃত্যুর ঘটনাকে হত্যা বলে সন্দেহ করছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্দেহজনক হিসেবে আদনান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়নাতদন্তের পর জানা যাবে- ঘটনাটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। তিনি বলেন, ঘটনার পর থেকে আদনান পালিয়ে ছিলেন বলে পরিবারের অভিযোগ।

বৃহস্পতিবার হালিশহর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930