সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (১২) কিশোরের মৃত্যু হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটে।

বুধবার দুপুর ১২ টার দিকে ওই কিশোরের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায় এক সিএনজি চালক।

দায়িত্বরত উপ-সহকারী কমিনিটি অফিসার অরিফুর রহমান জানান, দুপুর ১২ টার দিকে শ্রীহাস্য গ্রামের তাজুল ইসলামের ছেলে সিএনজি চালক আবু বক্কর কিশোরটির লাশ নিয়ে হাসপাতালে ভর্তি করাতে এলে ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

দায়িত্বরত ডাক্তার সিএনজি চালককে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন, নাঙ্গলকোট স্ট্যাশন থেকে সিএনজি অটোরিকশাযোগে বটতলী যাওয়ার পথে কোদালীয়া নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় এ কিশোর ঘটনাস্থলে মারা যায়।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ূব জানান, অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930