গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের একতা এলাকায় মোটরসাইকেলে ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া টঙ্গীর কলেজগেইট এলাকায় ট্রাকচাপায় মারা গেছেন এক বায়িং হাউজ কর্মকর্তা।

মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল থানা এলাকার বাসিন্দা পুলিশ কনস্টেবল মোতালেব মিয়া ও রাজধানীর আজমপুর কাঁচাবাজার এলাকার এসএম শাজাহানের ছেলে এসএম ফজলুস সামাদ রাসেল। নিহত মোতালেব গাজীপুরের কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম জানান, ইউনিয়নের একতা এলাকায় গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে এসআই রোকন উদ্দিনের সঙ্গে ডিউটিরত ছিলেন কনস্টেবল মোতালেব মিয়া। বিকাল ৫টার দিকে একটি মোটরসাইকেল কনস্টেবল মোতালেব মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোতালেব মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় পুলিশ মোটরসাইকেল চালক ও এক আরোহীকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, মঙ্গলবার ৬টার দিকে টঙ্গীর কলেজ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি রেডিমিক্স ট্রাক রাসেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930