যাত্রীবাহী বাস ও অটো রিকশার সংর্ঘষে একই পরিবারের ৫জনসহ ৭ যাত্রী নিহত হয়েছেন মানিকগঞ্জে দৌলতপুর উপজেলায় ।
শুক্রবার বিকাল তিনটার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মুলকান্দি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি তদন্ত হাসমত উল্লাহ।
তিনি বলেন, ঘটনাস্থলে বাস ও অটো রিকসার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে ৬ জন ও হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে নিহতের পরিচয় বলতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।
এর আগে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের কুরনি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
