মিনি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় । আহত হয়েছেন সাতজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশের বাড়ি কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২), মেয়ে মিম (৩), তার মা আকলিমা খাতুন, নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিকআপ ভাড়া করে মনিরুজ্জামান খুলনায় গিয়েছিলেন তার এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর শুনে। দাফন-কাফন শেষে ফিরে আসার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও সাতজন আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন  এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930