সড়ক দুর্ঘটনায় দুই পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ফরিদপুরে। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় লোকাল বাসের সঙ্গে পাটবোঝাই একটি নসিমনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বুধবার  সকাল ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ গ্রামের ফটিক মালো ও কায়সার শেখ। এসময় সন্তোস পাল ও মনির হোসেন নামে আহত হন আরও দুইজন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন জানান, মালিগ্রাম হাট থেকে পাট কিনে নসিমন যোগে বাবনা তলা বাজারে যাচ্ছিলেন তারা। ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এলে ফরিদপুর থেকে মাদারীপুরগামী হাকিম এন্টারপ্রাইজের একটি লোকাল বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফটিক মালো ও কায়সার শেখের মৃত্যু হয়। এসময় আহত হন সন্তোস পাল ও মনির হোসেন।

ওসি জানান, ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আর আহতদের ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031