আলমসাধু দুর্ঘটনায় বেগম রাহাতুন্নেছা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা ধোলাইখালি মাঠে । এসময় তার নাতি মিঠু (৫) ও আলমসাধু চালক হাসান আলী আহত হয়।

মঙ্গলবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি একই উপজেলার তিয়রবিলা গ্রামে।

নিহতের স্বামী নেকবার আলী জানান, খাসবাগুন্দা গ্রামে মেয়ে তানজিরা খাতুনের বাড়ি থেকে গ্রামের বাড়িতে ফেরার সময় ধোলাইখালি মাঠে আলমসাধুর সামনের চাকা খুলে দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ তিনজন আহত হয়। আহতদের সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটায় রাহাতুন্নেছা মারা যান।

সদর হাসপাতালের চিকিৎসক সোনিয়া আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930