সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন রাজশাহীতে । সোমবার ভোরে মহানগরীর উপকণ্ঠ দেওয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাটির খবর পেয়ে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, লাশের ওপর দিয়ে একাধিক গাড়ি যাওয়ায় চেনা যাচ্ছে না। তবে লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930