সড়ক দুর্ঘটনায়  ইউনিয়ন পরিষদের একজন সচিব নিহত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুরে । নিহত খোরশেদ আলম খান পাঠান উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের ইউপি সচিব ছিলেন।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের কলতাপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জেলার ফুলপুর উপজেলার বৌলা ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

গৌরীপুরের ইউএনও ফারহানা করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930