৮ দিনেও পরিচয় মিলেনি সড়ক দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তির মিরসরাইয়ে । ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে এবং ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ খাজুরিয়া রাস্তার মাথা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। এই ঘটনায় মিরসরাই থানায় পৃথক দুইটি মামলা দায়েরও হয়েছে। পুলিশ বলছে, নিহত দুই ব্যক্তি ‘মানসিক ভারসাম্যহীন’।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ৭ টার সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ছোট কমলদহ খাজুরিয়া রাস্তার মাথা থেকে অজ্ঞাত ট্রাকচাপায় নিহত এক মানসিক ভারসাম্যহীন (আনুমানিক ৫২) ব্যক্তির লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। এই ঘটনায় মিরসরাই থানায় একটি মামলা (নং-১২) দায়ের করা হয়েছে।

অপরদিকে গত ১৭ এপ্রিল সকাল ৭ টার সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত ট্রাকচাপায় নিহত এক মানসিক ভারসাম্যহীন (আনুমানিক ৪০) ব্যক্তির লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। এই ঘটনায় মিরসরাই থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করা হয়েছে।

কেউ যদি তাদের সনাক্ত করতে সক্ষম হোন তাহলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার (০১৭৩৩২৩১৯২৬), উপ-পরিদর্শক ইকবাল হোসেন (০১৭১৮৭৭১৩১৫) এবং উপ-পরিদর্শক শফিকুর রহমানের (০১৭১৭২৮০০২৩) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার।

এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছে। গত কয়েক বছর ধরে তারা ওইসব এলাকায় ঘোরাঘুরি করতেন। স্থানীয়রা কেউ নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930