সড়ক দুর্ঘটনায় রাহিমুল কবির (২০) নামে এক যুবক নিহত হয়েছেন রাজধানীর বিমানবন্দর এলাকায় । আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। চাকরির খোঁজে তিনি ঢাকায় এসেছিলেন বলে জানিয়েছে নিহতের স্বজনরা।

নিহত রাহিমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছায়তির গ্রামের লুৎফুল কবিরের ছেলে।বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আজ ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর পুলিশ বক্সের একশ গজ দক্ষিণে অজ্ঞাত গাড়ির চাপায় এক যুবক রাস্তায় পড়ে ছিল। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ভোর পৌনে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে যুবকের কাছ থেকে পাওয়া মুঠোফোন ও আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া যায় বলে জানান এসআই জুয়েল মিয়া। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930