সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন ভোলায় । দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ডাওরি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার দালালপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন (২৪) ও তার বন্ধু মো. মিজান (২৩)। মিজান একই উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবেদ আলীর ছেলে। এ ঘটনায় প্রেমিকা নাজমা আক্তার মিতু আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত প্রেমিকা মিতু তজুমদ্দিন উপজেলার মো. ইউসুফের মেয়ে। আহত মিতুর বাবা ইউসুফ জানান, শাহাদাত ও তার বন্ধু মিতুকে নিয়ে তজুমদ্দিন বাজার থেকে মোটরসাইকেলে চরফ্যাশন যাচ্ছিল। মোটরসাইকেলটি ডাওরি ব্রিজ সংলগ্ন এলাকায় এলে চরফ্যাশন থেকে আসা গরুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তারা গুরুতর আহত হন। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে শাহাদাত ও মিজানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া তার মেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শাহাদাতের সঙ্গে মিতুর প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি জানান। বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930