পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী ও হেলপার নিহত হয়েছেন সিরাজগঞ্জের মহাসড়কে । এ ঘটনায় আহত হন পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি এলাকায় পিকআপ উল্টে শাহাদত হোসেন নামে হেলপার নিহত হন। অপর দিকে সলঙ্গার পাঁচলিয়ায় পিকআপ ভ্যান চাপায় রায়হান আলী নামে এক পথচারী নিহত হন।

নিহতরা হলেন, রায়হান আলী সলঙ্গা থানার পাঁচলিয়া রানিনগর গ্রামের ছোরহাব আলীর ছেলে ও হেলপার শাহাদত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার প্রি-গরিলা এলাকার এহসান আলীর ছেলে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার সকালে হাটিকুমরুলগামী একটি পিকআপ ভ্যান পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রায়হানকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, কয়েক মাছ ব্যবসায়ীকে নিয়ে পিকআপ ভ্যানটি হাটিকুমরুল গোলচত্বর এলাকার মৎস্য আড়তের দিকে যাচ্ছিল।

পিকআপটি ঘটনাস্থলে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপের হেলপার শাহাদত।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930