বাস, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পা হারানো বীথি আক্তার (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজধানীর তেজগাঁওয়ে । শনিবার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় অটোরিকশা চালক ইউনুস মিয়াও (৫০) মারা যান।

১৭ জুলাই তেজগাঁওয়ে রাত ১০টার দিকে তেজগাঁও থানার অপর পাশে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন স্টোরের (জেডিপিসি) সামনে বাস, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- অটোরিকশা চালক ইউনুস মিয়া (৫০), যাত্রী বিথী (২৬), মারুফ (১২) ও ইয়াসিন (৩০)। এদের মধ্যে চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন জাতীয় অর্থপেডিক হাসপাতালে চিকিৎসাধীন।

ওই দিন তেজগাঁও থানায় এসআই কামরুল ইসলাম জানান, বাসসহ চালককে আটক করা হয়েছে। তবে অটোরিকশাচালক ও এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930