গাড়িচাপায় আল মুসলিস (৬২) নামে একজন নিহত হয়েছেন সাভারে । আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মুসলিস আনলিমা পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে আল মুসলিস তার কর্মস্থল আনলিমা পোশাক কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সাভারের উলাইল বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়া থেকে ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে তার বিস্তারিত পরিচয় ও ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930