সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রফিক (৩৬) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন  রাজধানীর উত্তর বাড্ডায় । আজ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনিরুদ্দিন ভুইয়ার ছেলে রফিক। ৩ মেয়ে ও স্ত্রী পরিবার নিয়ে উত্তর বাড্ডা বাওলিয়াপাড়া মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতো।

নিহতের চাচাতো ভাই মো. জাকির হোসেন জানান, গুলশান-১ এ ব্যক্তি মালিকানাধীন এক প্রাইভেটকার চালাতেন রফিক। প্রতিদিনের মত সকালো বাসা থেকে বাইসাইকেল নিয়ে বের হন তিনি। এর কিছুক্ষণ পর লোক মারফত খবর পেয়ে হোসেন মার্কেটের সামনের রাস্তায় তার মৃতদেহ দেখতে পায় স্বজনরা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় ওই ব্যাক্তি। দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930