বাসের সঙ্গে সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় । রবিবার সকাল ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সারেংপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। তবে তিনি হানিফ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের চালক বলে পুলিশ জানিয়েছে।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন জানান, সকালে হানিফ এন্টারপ্রাইজের ওই বাসটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। একই সময় একতা ট্রান্সপোর্টের আরেকটি বাস রাজশাহী যাচ্ছিল। পথে সারেংপুর এলাকায় হানিফ এন্টারপ্রাইজ একতা ট্রান্সপোর্টের ওই বাসটির মাঝে ধাক্কা দিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই বাসচালক নিহত হন। এ সময় দুই বাসের দুই যাত্রীসহ আরও চারজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরিদর্শক আলতাফ হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানতে বাস কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর দুর্ঘটনাকবলিত বাস দুটিও জব্দ করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930