ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আবুল ব্যাপারী নামে এক যুবক ভ্যান চালকের মৃত্যু হয়েছে গাইবান্ধার পলাশবাড়ীতে ।

রবিবার সন্ধ্যায় গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়কের গোডাউন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোভ্যানচালক আবুল ব্যাপারী পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর পূর্বপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাকাইহাটগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যান নাকাইহাট সড়কের মনোহরপুর (গোডাউন বাজার) এলাকায় একটি কুকুরকে ধাক্কা দেয়। এ সময় অটোভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান থেকে ছিটকে পড়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ীর হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রাকিব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোভ্যানচালক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031