সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছে রাজধানীর বনানী থানার কাকলী এলাকায় । প্রায় ৩০ বছর বয়সী এই যুবকের নাম রহিজ মিয়া।

আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী পথচারী মানিক বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে রহিজ মিয়া কাকলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি  বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রহিজ মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দি থানার পলাশহাটি গ্রামের দানু মোড়লের ছেলে বলে পুলিশ জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রহিজ মিয়ার লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930